বিডিনগ সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্পাদক বিপ্লব

২৮ জুলাই, ২০২০ ২০:০৭  
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) সভাপতি হয়েছেন রাশেদ আমিন বিদ্যুৎ (লিংকথ্রি টেকনোলজিস লিমিটেড) এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন বরকতুল আলম বিপ্লবকে (অ্যাম্বার আইটি লিমিটেড)। ২০২০-২১ মেয়াদের জন্য নির্বাচিত নির্বাহী কমিটিতে সংগঠনটির প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান হয়েছেন ফখরুল আলম (এনটিটি লিমিটেড, অস্ট্রেলিয়া) এবং কোষাধ্যক্ষ নুরুল আহসান রাসেল (এম এস সলিউশন)। নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সায়মন সোহেল বারই (ফাইবার অ্যাট হোম), নুরুল ইসলাম রোমান (অপটুস, অস্ট্রেলিয়া), সুমন কুমার সাহা (পাইপলাইন সিকিউরিটি), জোবায়ের খান (ফাইবার অ্যাট হোম), শায়লা শারমীন (ব্র্যাক ব্যাংক লিমিটেড), মো. আবদুল আওয়াল (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল), মো. মিঠু হাওলাদার (ডট ইন্টারনেট), সাব্বির আহমেদ (এক্সরড অনলাইন) এবং উজ্জল কুমার (মাজেদা নেটওয়ার্ক লিমিটেড)। একই সাথে বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে এপনিকের নির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির।